বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-নির্যাতনের ঘটনায় ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৭

শেয়ার

গুম-নির্যাতনের ঘটনায় ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে জেআইসি সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ও বর্তমান ১২ সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য আজ।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের পর অভিযোগ গঠন করা হবে কিনা তা জানা যাবে।

এ মামলায় হাসিনার নামও রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়ার দিন ধার্য ছিলো ১৪ ডিসেম্বর। তবে কোনো আদেশ না দিয়ে আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। যদিও ওই দিন এ মামলায় গ্রেপ্তার তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ।

তারা হলেন, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

পলাতক ১০ আসামির পাঁচজনই ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন মেয়াদে। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আহমেদ তাবরেজ শামস চৌধুরী ও মেজর জেনারেল (অব.) হামিদুল হক।

বাকিরা হলেন- শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ তৌহিদুল উল ইসলাম, মেজর জেনারেল কবীর আহাম্মদ ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) মখছুরুল হক।



banner close
banner close