বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন ডা. আহাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫ ২১:৫৫

শেয়ার

ওসমান হাদির শারীরিক সর্বশেষ অবস্থা জানালেন ডা. আহাদ
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো ক্রিটিক্যাল, তার অবস্থা আপাতত স্ট্যাটিক (অপরিবর্তিত)। এমনটা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

হাদির চিকিৎসা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই চলবে এবং আপাতত কনজারভেটিভ ম্যানেজমেন্ট অনুসরণ করা হচ্ছে জানিয়ে ভিডিও বার্তায় ডা. আহাদ বলেন, প্রতিদিন তার বিভিন্ন ইনভেস্টিগেশন করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন।

তিনি জানান, বর্তমানে ওসমান হাদির হার্ট, ফুসফুস ও কিডনি ভেন্টিলেশন সাপোর্টের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে। ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে বজায় রয়েছে। বুধবারও তার সিটিস্ক্যান করা হয়েছে— তার ব্রেনে যে ইস্কেমিয়া (রক্ত সঞ্চালনজনিত সমস্যা) ছিল, তা কিছুটা বেড়েছে।

ব্রেনে থাকা গুলির একটি ছোট অংশ অপসারণে নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হবে কি না এবং সে ক্ষেত্রে তাকে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না, এ বিষয়ে চিকিৎসকদের মধ্যে আলোচনা চলছে বলেও জানান ডা. আহাদ।

তিনি বলেন, যে জায়গায় গুলির অংশটি রয়েছে, সেখানে অপারেশন করলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি তাঁর শরীর এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের ধকল নিতে পারবে কি না, সেটিও চিকিৎসকেরা মূল্যায়ন করবেন। এ ক্ষেত্রে পরিবারের ইচ্ছার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।



banner close
banner close