বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

পল্লবী-উত্তরায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ৩১

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৯:০৯

শেয়ার

পল্লবী-উত্তরায় পুলিশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেপ্তার ৩১
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. মাজম, মো. লামিন, সোলাইমান আহম্মেদ, মো. রাব্বি, মো. পুতুল, মো. সাকিব হোসেন, মো. পাপ্পু, ইব্রাহিম শেখ, ফেকু, সাগর সরকার, সুজন, আনোয়ার হোসেন, ইশাকুল ইসলাম জিসান, আবব্রাহাম হোসেন আবির, আবুল হোসেন, আবুল হোসেন ও আব্দুল গাফফার।

অন্যদিকে, উত্তরা পশ্চিম থানা পুলিশের বরাতে তিনি বলেন, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- রনি আকন্দ, আকাশ, জাকির, বিল্লাল হোসেন, ইউসুফ, তানজিল খান, সাফিন বিন সাত্তার, গোলাম কিবরিয়া, নয়ন সরদার, জনি, মোখছেদুল মমিন, তাজিম মিয়া, জয়নাল আবেদীন ও রনি গাজী।

গ্রেপ্তার প্রত্যেকেই নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।



banner close
banner close