বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:০৫

শেয়ার

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানী শ্যামপুর থানার শ্মশানঘাট রশিদ মাস্তান মাজার এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী মো. সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে মৃত ঘোষণা করে।

নিহত সিয়াম গেন্ডারিয়া গার্মেন্টস গলির মো. জাহাঙ্গীর আলমের ছেলে।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক মো. শাহ্ আলম জানান, ‘আমরা রাতে খবর পেয়ে শ্যামপুর শ্মশানঘাট রশিদ মাস্তান মাজারের পাশে পাকা রাস্তার ওপরে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত সিয়াম ও পাঁচ বন্ধু মিলে ব্যাটারি চালিত অটোরিকশা করে পোস্তগোলার দিকে ঘুরতে বেরিয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সিয়াম অটোরিকশা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’



banner close
banner close