বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১৩:০৯

শেয়ার

সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত
ছবি: সংগৃহীত

মঙ্গলবারসহ আগামী কয়েক দিন সারা দেশে আকাশ থাকবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। ডিসেম্বর মাসের মাঝামাঝি এ সময় জুড়ে বৃষ্টির সম্ভাবনাও নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার কথা বলা হলেও কোথাও কোথাও সামান্য ওঠানামা করতে পারে বলেও জানায় সংস্থাটি।

মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।



banner close
banner close