বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দূষণবিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১২:১১

শেয়ার

দূষণবিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার এবং পরিবেশগত ছাড়পত্রবিহীন শিল্পকারখানার বিরুদ্ধে দেশজুড়ে একযোগে কঠোর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন। এ অভিযানে জরিমানা আদায়, একাধিক ইটভাটা বন্ধ, কাঁচা ইট ধ্বংস, অবৈধ পলিথিন জব্দ এবং শিল্পকারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ শংকর কুন্ডুর নেতৃত্বে রাজধানীর শান্তিনগর মোড়, রমনা, রামপুরা ও মেরুল বাড্ডা এলাকায় খোলা রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ সৃষ্টির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাতটি প্রতিষ্ঠান ও বাড়ির মালিককে তাৎক্ষণিকভাবে রাস্তা থেকে নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়।

একই দিন পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি বাজারে নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধে অভিযান চালানো হয়। এক মামলায় দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রায় ১১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। বিকেলে পিরোজপুর সদর এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানে মেসার্স এ আর বি ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে এক্সকেভেটর দিয়ে কাঁচা ইট ধ্বংস করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটা, দূষণকারী প্রতিষ্ঠান এবং পরিবেশ আইন লঙ্ঘনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।



banner close
banner close