রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

৪০ মিনিটের জন্য বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:৫৮

শেয়ার

৪০ মিনিটের জন্য বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল
ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

এরআগে সোমবার মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার বিষয়টি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছিলো, সাময়িক এই বিরতির কারণে যাত্রীসাধারণের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একইসাথে যাত্রীদের আগেভাগে সময়সূচি জেনে যাতায়াতের পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।



banner close
banner close