বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তাড়াশ পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ সৌদি আরবে মেয়াদোত্তীর্ণ ভিসাধারী বাংলাদেশিদের ১৮ এপ্রিলের মধ্যে দেশত্যাগের নির্দেশ চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চেষ্টা দুপুরের মধ্যে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৭ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ১১:০২

শেয়ার

হাদিকে গুলি করা অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব। মঙ্গলবার র‍্যাবের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব সূত্র আরও জানায়, এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে। তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনো উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।



banner close
banner close