বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকায় সকালের তাপমাত্রা ১৭ ডিগ্রি; পুরোদমে অনুভূত হচ্ছে শীত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫ ০৮:১২

শেয়ার

ঢাকায় সকালের তাপমাত্রা ১৭ ডিগ্রি; পুরোদমে অনুভূত হচ্ছে শীত
ছবি: সংগৃহীত

ঢাকায় পুরোদমে অনুভূত হচ্ছে শীত। আজ সকালে রাজধানীর তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে দিনের বেলায় আকাশ পরিষ্কার ও আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে।

মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক হতে পারে। এসময় বাতাস উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। আর গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া মঙ্গলবার সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ছয়টা ৩৫ মিনিটে হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



banner close
banner close