বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নেয়া সিএনজি চালককে গ্রেপ্তার করেছে সিটিটিসি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ২২:০২

শেয়ার

কাকরাইল মোড়ে ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নেয়া সিএনজি চালককে গ্রেপ্তার করেছে সিটিটিসি
ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্যকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সিএনজি চালককে মোঃ মাঈন উদ্দিন (৫০) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

সিটিটিসি সূত্রে জানা যায়, কাকরাইল মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করে সিএনজি চালিয়ে যান চালক মাঈন উদ্দিন। বাধা দিতে গেলে ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে ২০০ মিটার নিয়ে যায়। এরপর ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম সোমবার রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



banner close
banner close