বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১৬:৪৬

শেয়ার

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’  কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট হাসিনাসহ সব খুনিদের দেশে ফিরিয়ে দেয়া ও ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল, মিডিয়ালীগ ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করবে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্পিরিট ধারণ করা ঐক্যবদ্ধ মোর্চা, জুলাই ঐক্য।

আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ খ্রি. বুধবার দুপুর ৩টায় রামপুরা ব্রিজে থেকে শুরু হবে এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেবন দেশ প্রেমিক বাংলাদেশপন্থি সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ, ডাকসু, জাকসুর একাধিক নেতা, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা ও স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বস্তরের মানুষ। কর্মসূচির নেতৃত্বে থাকবে জুলাই ঐক্যের সংগঠকগন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে ভারতের প্রক্সিরা নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বাংলাদেশে গণ-হত্যা চালানো সব খুনিদের আশ্রয় দিয়েছে ভারত। সর্বশেষ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা জুলাইয়ের অস্তিত্ব, শরিফ ওসমান হাদিকে গুলি করার পর আনন্দ উল্লাস করে ভারতীয়রা। বাংলাদেশ ২.0 তে কোনো খুনি ও আধিপত্যবাদকে আমরা মেনে নেবো না।



banner close
banner close