বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মৃত্যুদণ্ড চেয়ে হাসিনা ও কামালের বিরুদ্ধে আপিল করা হবে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ১২:২৩

শেয়ার

মৃত্যুদণ্ড চেয়ে হাসিনা ও কামালের বিরুদ্ধে আপিল করা হবে আজ
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করবে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। আপিলে দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হবে। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এর আগে, গত ২৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছিলেন, ট্রাইব্যুনালে গত ১৭ নভেম্বর দেওয়া রায়ের কপি তারা পেয়েছেন। সেখানে দেখেছেন যে, একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি অভিযোগে দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। প্রসিকিউশন প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে, যে অভিযোগে দুজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে তার বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আপিল বিভাগে আপিল করা হবে। অভিযোগের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড চাওয়া হবে।

এরই ধারাবাহিকতায় আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করা হবে।

এ নিয়ে আরেক প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল যে অভিযোগে মৃত্যুদণ্ড দেননি, আমরা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নয়। রায় সঠিক, তবে দণ্ডাদেশ সঠিক হয়নি। তাই যে অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে, সেই অভিযোগেও দুই আসামির মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশন আপিলের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি যে শেখ হাসিনার উসকানির কারণে এদেশে ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। চিরপঙ্গুত্ববরণ করেছে, দুই চোখ অন্ধ হয়ে গেছে, মাথার খুলি গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এগুলোর শাস্তি মৃত্যুদণ্ড এবং আমরা বিশ্বাস করি, এটাই হওয়া উচিত ছিল। ট্রাইব্যুনাল অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও, এ অভিযোগেও আসামিদের মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল।



banner close
banner close