বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চানখারপুলে ছয় হত্যা: হাবিবুরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৭

শেয়ার

চানখারপুলে ছয় হত্যা: হাবিবুরসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন বা আর্গুমেন্ট শুরু আজ।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

প্রথমে যুক্তি উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপর উপস্থিত ও পলাতক আসামিদের পক্ষে আইনজীবীরা করবেন। শেষে ফের যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন হবে। এ ধাপ শেষ হলেই মামলাটি রায়ের দিকে যাবে। চলতি মাসেই উভয়পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত ১০ ডিসেম্বর এ মামলার আসামি শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের পক্ষে সাফাই সাক্ষ্য দেন জুয়েল মাহমুদ। ২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিনারে অংশ নেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের সঙ্গে দেখা হলে সরকার পতনের খবরও জানান। আট ডিসেম্বর ট্রাইব্যুনালে নিজের পক্ষে নিজেই সাফাই সাক্ষ্য দেন আরশাদ হোসেন.



banner close
banner close