বৃহস্পতিবার

২৬ মার্চ, ২০২৬ ১২ চৈত্র, ১৪৩২

সর্বশেষ
১১ দিনের রিমান্ডে হাদির খুনিরা, নাশকতার আশঙ্কা ভারতীয় গোয়েন্দাদের হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের জন্য টোল বাধ্যতামূলক করতে আইন করছে ইরান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আল্লাহর কাছে দোয়া করেছি: জামায়াত আমির সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ১৭৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাশিয়া ইরানকে ড্রোন, খাদ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে সুনামগঞ্জে ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ প্রত্যাহার ও ফসল ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন চুয়াডাঙ্গার মোক্তারপুরে জমি বিরোধে পিটিয়ে একজন নিহত, দুইজন আহত হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

হাদির ওপর হামলার ঘটনায় আমার মাথায় বাজ পড়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ২০:০৫

শেয়ার

হাদির ওপর হামলার ঘটনায় আমার মাথায় বাজ পড়েছে: সিইসি
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এই ঘটনাটা আমার কাছে মনে হয়েছে— আমার মাথার ওপর বাজ পড়েছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এ কথা বলেন সিইসি।

বৈঠকের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এই ঘটনাটা (ওসমান হাদির ওপর হামলা) আমার কাছে মনে হয়েছে- আমার মাথার ওপর বাজ পড়েছে। আমি আগেরদিন তফসিল ঘোষণা করলাম, আর পরদিনই এমন একটি ঘটনা ঘটলো। এটা অত্যন্ত দুঃখজনক।

প্রসঙ্গত, গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় ওসমান হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে অটোরিকশার কাছে গিয়ে তাকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।

এই ঘটনার পর জরুরি বৈঠক ডাকে নির্বাচন কমিশন (ইসি)। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপির মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন।



banner close
banner close