সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

ঢাকায় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ০৯:১৩

শেয়ার

ঢাকায় আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টায় আকাশ পরিষ্কার থাকতে পারে। একইসাথে আবহাওয়াও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ সময়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে রবিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১৪ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ভোর ছয়টা ৩৪ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।