শুক্রবার

১৫ মে, ২০২৬ ৩১ চৈত্র, ১৪৩৩

ওসমান হাদিকে নেয়া হচ্ছে এভারকেয়ারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৬

শেয়ার

ওসমান হাদিকে নেয়া হচ্ছে এভারকেয়ারে
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অস্ত্রোপচার শেষে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে। একটি বিশেষায়িত আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে এভারকেয়ারে নেয়া হচ্ছে।

শুক্রবার রাতে সাড়ে ৭টার দিকে ঢামেক হাসপাতালে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে আহত করেন অস্ত্রধারীরা। পরে ওসমান হাদিকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আনা হয়। ঢামেকের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার বাম কানের পাশে এক রাউন্ড গুলির আঘাত রয়েছে।



banner close
banner close