রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করতে হবে: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:০৫

শেয়ার

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করতে হবে: হাইকোর্ট
ছবি: সংগৃহীত

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সব নাগরিক যেনো এই ডিজিটালাইজেশনের সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। সাথে ছিলেন অ্যাডভোকেট তানজিলা রহমান।

এর আগে ২০ নভেম্বর বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশন করার বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয়। একই সাথে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।

২০২১ সালের চার মার্চ ভুক্তভোগী চারজনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে বলা হয়, প্রতারণা ঠেকানো ও পারিবারিক সম্মান রক্ষায় বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটালাইজ করা জরুরি।

এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন। রুলে বিয়ে ও তালাকের ঘটনা ডিজিটালভাবে নিবন্ধনের জন্য কেন্দ্রীয় ওয়েবসাইট কেনো তৈরি করা হবে না, তা জানতে চাওয়া হয়। এ রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।



banner close
banner close