সোমবার

১২ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

সিলেটে মৃদু ভূমিকম্প; উৎপত্তিস্থল বিয়ানীবাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৫ ১১:১৬

শেয়ার

সিলেটে মৃদু ভূমিকম্প; উৎপত্তিস্থল বিয়ানীবাজার
প্রতীকী ছবি।

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার গভীর রাত দুইটা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পটি অনুভূত হয়।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ঢাকা থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো সিলেটের বিয়ানীবাজারে, যার স্থানাঙ্ক অক্ষাংশ ২৪ দশমিক ৮৩ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমা ৯১ দশমিক ৮৩ ডিগ্রি পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব ২১৬ কিলোমিটার বলে জানানো হয়।

এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে তিন দশমিক পাঁচ এবং এটি মৃদু শ্রেণির বলে উল্লেখ করেছে সংশ্লিষ্ট দপ্তর। যদিও কম মাত্রার, তবে সিলেট অঞ্চলে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ছোট ছোট ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।