রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জবাবদিহিতার মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব: ব্রিটিশ হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ১৩:২৪

শেয়ার

চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও জবাবদিহিতার মাধ্যমে মানবাধিকারে অগ্রগতি সম্ভব: ব্রিটিশ হাইকমিশন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে মানবাধিকার প্রচার ও সুরক্ষায় তাদের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। দেশ‌টি বল‌ছে, চ্যালেঞ্জ থাকলেও সংলাপ, জবাবদিহিতা এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অগ্রগতি সম্ভব।

বুধবার ঢাকায় ব্রিটিশ হাইকমিশন আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এক বার্তায় এ মন্তব্য ক‌রে‌ছে।

এতে বলা হয়, মানবাধিকার বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও স্থিতিশীলতার ভিত্তি। অধিকার, আইনের শাসন এবং সুশাসনের প্রতি শ্রদ্ধা বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন উৎসাহিত করা এবং নারীদের পূর্ণ অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।

মানবাধিকার বিভ্রান্তিকর তথ্য ও দুর্নীতির বিরুদ্ধে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সক্রিয় নাগরিক সমাজ গড়ে তুলে নিরাপত্তা জোরদার করে। এটি উন্নয়নকে ত্বরান্বিত করে, জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়। পাশাপাশি সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মানবাধিকার জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রেও অপরিহার্য কারণ এটি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে এবং জীবন ও জীবিকা রক্ষায় ন্যায্য ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করে।



banner close
banner close