মঙ্গলবার

১৩ অক্টোবর, ২০২৬ ২৭ আশ্বিন, ১৪৩৩

রাজধানীতে আজকের উল্লেখযোগ্য কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩০

শেয়ার

রাজধানীতে আজকের উল্লেখযোগ্য কর্মসূচি
সংগৃহীত ছবি

ঢাকায় প্রতিদিন রাস্তায় নামলেই নানা কর্মসূচির কারণে যানজট ও বিড়ম্বনার মুখোমুখি হতে হয়। তাই দিনের শুরুতেই কোন এলাকায় কী আয়োজন আছে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যক্রম নিচে তুলে ধরা হলো—

বিএনপির অনুষ্ঠান

সকালে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিওবার্তা দেবেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আর সভাপতিত্বে থাকবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

র‍্যাবের ব্রিফিং

রাজধানীর পল্টনে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে র‍্যাবের জ্যাকেট, হ্যান্ডকাফ ও মাইক্রোবাসসহ আটক করা হয়েছে। অন্যদিকে লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন হত্যা মামলায় র‍্যাব–পুলিশের যৌথ অভিযানে মাত্র ৪ ঘণ্টায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই দুটি ঘটনার বিস্তারিত জানাতে র‍্যাব আজ প্রেস ব্রিফিং করবে।

এনসিপির সংবাদ সম্মেলন

সকাল ১০টায় বাংলামোটরে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

উপদেষ্টা আসিফ মাহমুদের ব্রিফিং

বিকাল ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।