সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৮:৩৮

শেয়ার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রতিষ্ঠাতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় জবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জবি সাদা দলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য দেন সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণা ও উদ্যোগকে কেন্দ্র করে। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় ঢাকার কেন্দ্রে এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানটি আজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছে।' তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এসময় দু’আ মাহফিলের সভাপতিত্ব করেন সাদা দলের সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন এবং পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ-ইমাম-কাম-খতিব মোঃ ছালাহ্‌ উদ্দিন।

মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়াও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন।



banner close
banner close