বৃহস্পতিবার

২৩ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১৬:২৩

শেয়ার

সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দ
ছবি: সংগৃহীত

গোয়েন্দা সংস্থা ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এ দিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন তার আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

এতে বলা হয়, হারুন অর রশিদ সরকারি ক্ষমতার অপব্যবহার করে ১৭ কোটি ৫১ হাজার ১৭ হাজার ৮০৬ টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুদক আইনে অপরাধ করেছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।



banner close
banner close