জুলাই গণ-অভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোসহ সাতজনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় চলছে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ। এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-দুই এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। অন্য সদস্য হলেন- জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান এসআই আনিসুর রহমান। যদিও ১৫ নম্বর সাক্ষী হিসেবে আগেও দিয়েছেন। তবে কিছু অবশিষ্ট থাকায় পুনরায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সাথে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার।
আরও পড়ুন:








