বুধবার

১৪ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ১১:৪১

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৫ ১১:৫৩

শেয়ার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে।

বুধবার সকালে বিজিবি সদর দপ্তরে নির্বাচনি প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলেও মন্তব্য করেছেন সিইসি।

সিইসি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলাদা ব্যবস্থা থাকবে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত করা হবে।

তিনি আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবিসহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে।