ছবি: সংগৃহীত
বুধবার চানখারপুলে ছয়জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে দ্বিতীয় দিনের মতো জেরা করবেন আসামিপক্ষ। এ ছাড়া, আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এ চানখারপুলের মামলার এই জেরা অনুষ্ঠিত হবে। এই মামলায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার, জুলাই আহত, চিকিৎসক, একজন উপদেষ্টাসহ সাক্ষ্য দিয়েছেন ২৪ জন।
তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে, মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন পর্যায়ে যাবে। এরপর রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। মামলায় আসামি আটজন হলেও, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন পলাতক আছে। আর গ্রেপ্তার আছে কনস্টেবল সুজনসহ চারজন।
আরও পড়ুন:








