বুধবার

১৪ অক্টোবর, ২০২৬ ২৮ আশ্বিন, ১৪৩৩

রাজধানীর লালবাগে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৫ ০৯:২৫

শেয়ার

রাজধানীর লালবাগে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে অজ্ঞান পার্টির কবলে পড়ে অটোরিকশা খুইয়েছেন জনি দাস নামের এক অটোচালক।

মঙ্গলবার রাত ১০টার দিকে লালবাগের ছোট বাটা মসজিদ এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জনি দাস লালবাগের বেলতলি সেক সাহেব বাজার এলাকার হরি জীবন দাসের ছেলে বলে জানিয়েছেন স্বজনরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মঙ্গলবার রাতে লালবাগ থেকে অচেতন অবস্থায় ওই অটো চালককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিললো। তার শারীরিক অবস্থা দেখে মেডিসিন বিভাগে ভর্তি দেন জরুরি বিভাগের চিকিৎসক। বিষয়টি লালবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।