রবিবার

১২ জুলাই, ২০২৬ ২৮ আষাঢ়, ১৪৩৩

ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ০৮:৪৭

শেয়ার

ঢাকায় কমতে পারে দিনের তাপমাত্রা
ছবি: সংগৃহীত

ঢাকায় দিনের তাপমাত্রা মঙ্গলবার কিছুটা কমতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ছয় থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা কমে যেতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। গতকাল (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি। মঙ্গলবার সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা ১১ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ভোর ছয়টা ২০ মিনিটে।



banner close
banner close