বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
ঢাকার বাড্ডা থানার একটি স্কুলে ভুল সেট এর প্রশ্নপত্রে বাংলা ১ম পত্র পরীক্ষা, শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বগুড়া- ৭ আসনে এমপির দুই প্রতিনিধিকে মিটিং থেকে বের করে দিলেন বিএনপি নেতারা ওবায়দুল কাদের প্রতি মাসে কক্সবাজারে গিয়ে ইয়াবা আনতেন: অলি আহমদ ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর: সংসদে নৌ-পরিবহণ মন্ত্রী ভূঞাপুরে বিএনপি নেতাদের যোগসাজশে হিন্দু সম্প্রদায়ের জমি দখলের অভিযোগ শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদরাসা শিক্ষক বহিষ্কার বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৫ ১৯:৫৫

শেয়ার

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান
সংগৃহীত ছবি

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে (www.moefcc.gov.bd) এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খসড়া মাস্টার প্ল্যানের ওপর আগামী ২০ ডিসেম্বর মধ্যে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, দফতর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের [email protected] ই-মেইলে লিখিত মতামত দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।

এছাড়া, ‘উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ববিষয়ক নির্দেশনা, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা, ২০২৫’ এর প্রস্তুতকৃত খসড়ার ওপরও আগামী ২০ ডিসেম্বরের মধ্যে [email protected] ই-মেইলে সব মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনদের মতামত পাঠানোর অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সেন্টমার্টিনকে রক্ষা এবং প্লাস্টিক বর্জ্য সমস্যা মোকাবেলায় একটি কার্যকর ও বাস্তবসম্মত পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়।



banner close
banner close