বুধবার

১৪ অক্টোবর, ২০২৬ ২৯ আশ্বিন, ১৪৩৩

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৫ ১১:২১

শেয়ার

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন।

শনিবার সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এর আগে, রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।

এ সময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।