বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

বিচারকের ছেলে হত্যা; আসামি লিমন ফের পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

বিচারকের ছেলে হত্যা; আসামি লিমন ফের পাঁচ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন-৫ আদালতের বিচারক আশিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রাজশাহী মেট্রোপলিটন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে ৫ দিনের পুলিশি রিমান্ডে শেষে রাজশাহী মেট্রোপলিটন আদালত-৫ এ হাজির করা হয়। এরপর রাজপাড়া থানা পুলিশ পুনরায় ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন মিয়া। এসময় তিনি বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেন এবং বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে (৪৪) গুরুতর আহত করেন। পুলিশ দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে বিচারক বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। সেই মামলায় আজ আবারও আসামি লিমন মিয়াকে রিমান্ড দেয় আদালত।



banner close
banner close