বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার শিবিরকে ‘গুপ্ত’ বলা হবে: ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির হত্যা, দখল ও চাঁদাবাজিতে ফের সক্রিয় শীর্ষ সন্ত্রাসীরা ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প 'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ১৩:৩৯

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১৩:৪১

শেয়ার

স্থানীয় সরকার উপদেষ্টার সাথে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎকালে যুব ও সাংস্কৃতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম, যুব উন্নয়ন প্রশিক্ষণ, কৃষি গবেষণা, কর্মসংস্থান, ক্রীড়া, তারুণ্যের নেতৃত্ব এবং ব্যক্তিত্বের বিকাশ কার্যক্রমসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানিয়ে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতা জোরদারের জন্য আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে আমাদের আরও অধিক দ্বিপাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজন করতে হবে। তরুণদের দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এ সময় তিনি ক্রিকেট ও ফুটবলে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ওপর জোর দেন।

এ প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার বলেন, বর্তমানে পাকিস্তান সরকারের সঙ্গে বাংলাদেশের যুব ও ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

হাইকমিশনার ক্রীড়া বিশেষজ্ঞ ও জ্ঞান বিনিময় প্রোগ্রাম এবং যুব উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।



banner close
banner close