বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৯ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫ ০৯:৩৯

আপডেট: ২০ নভেম্বর, ২০২৫ ১০:১৭

শেয়ার

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ
ছবি: সংগৃহীত

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে কিনা তা জানা যাবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রায় ঘোষণা করবেন। গত ১১ নভেম্বর টানা দশ দিনের শুনানি শেষে আজকের দিনটি রায়ের জন্য নির্ধারণ করা হয়।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন,বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এর আগে টানা ১০ দিন ২, ৪, ৫, ৬, ১১ নভেম্বর এবং ২২, ২৩, ২৮, ২৯ অক্টোবর শুনানি শেষে গত ১১ নভেম্বর রায় ঘোষণার তারিখ হিসেবে ২০ নভেম্বর নির্ধারণ করেন আদালত। ২১ অক্টোবর শুরু হওয়া এই মামলাটি দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম আলোচিত সাংবিধানিক মামলা হিসেবে বিবেচিত হচ্ছে।



banner close
banner close