বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

গণভোট নিয়ে আইন প্রণয়নের পর প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৭:৩২

শেয়ার

গণভোট নিয়ে আইন প্রণয়নের পর প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের দুটি গণভোট আইনের মাধ্যমেই হয়েছিল। এবারের গণভোট নিয়ে এখনো আইন হয়নি। আইন প্রণয়নের পর কমিশন পরবর্তী প্রস্তুতি শুরু করবে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ভাগের আলোচনা শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়। এসব উপেক্ষা করে এগিয়ে যাওয়া সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোটকেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না।

তিনি আরও বলেন, আমরা লুকিয়ে নির্বাচন করতে চাই না। সাংবাদিকদের ক্যামেরাই সিসিটিভি ক্যামেরা হবে। তবুও এরইমধ্যে অনেক জায়গায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরা কেউ চাইলেই বন্ধ করে রাখতে পারে। তাছাড়া, রক্ষণাবেক্ষণও অনেক বড় চ্যালেঞ্জ। এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।



banner close
banner close