বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১৪:৫৪

শেয়ার

নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্রাজুয়েশন সিরিমনিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশসহ ২৩টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা।

অনুষ্ঠানে কোর্স সম্পূর্ণকারী তরুণ অফিসারদের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসব ও আন্দন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করছি।

কোর্স সম্পূর্ণকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যেকোনো সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে তাদের।

এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানসহ বিশ্বের ২৪টি দেশের ৩১১ জন তরুণ সামরিক অফিসার।



banner close
banner close