বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নিজ উদ্যোগে ভিসা আবেদন করার পরামর্শ জার্মান দূতাবাসের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ১১:২৪

আপডেট: ১৯ নভেম্বর, ২০২৫ ১১:২৬

শেয়ার

নিজ উদ্যোগে ভিসা আবেদন করার পরামর্শ জার্মান দূতাবাসের
ছবি: সংগৃহীত

ভিসা আবেদনকারীদের ভিসা জমা ও প্রক্রিয়াকরণে সহায়তার জন্য প্রতারক এজেন্টদের সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দিয়েছে ঢাকার জার্মান দূতাবাস। তারা এজেন্ট ছাড়াই নিজ উদ্যোগে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে।

বুধবার জার্মান দূতাবাস এক সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের এ পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় বলা হ‌য়েছে, ‘দূতাবাস কোনো ভিসা সাপোর্ট এজেন্টের সাথে যুক্ত নয়। এজেন্ট ব্যবহার করা বৈধ হলেও এটির প্রয়োজন নেই। আপনি নিজেই আবেদন করতে পারেন। সঠিক এবং আপ-টু-ডেট তথ্যের জন্য সর্বদা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা আমাদের অনুমোদিত পরিষেবা সরবরাহকারী ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট দেখুন।’

দূতাবাস বলছে, ‘উচ্চ ফি’র বিনিময়ে ওয়ার্ক পারমিট বা ভিসা ডকুমেন্টের প্রতিশ্রুতি দেয়া কাউকে বিশ্বাস করবেন না। জাল বা প্রতারণামূলক নথি জমা দেয়ার ফলে ভিসা প্রত্যাখ্যান করা হবে এবং আপনার তথ্য আমাদের সিস্টেমে রেকর্ড করা হবে।’



banner close
banner close