বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৩ দলের সাথে সংলাপে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৫ ০৯:৩৭

শেয়ার

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ১৩ দলের সাথে সংলাপে বসছে ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপের শেষ ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে নিবন্ধিত দুটি নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও সংলাপে ডাকা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেন। সকালে জামায়াত, এনসিপিসহ সাত দল এবং বিকেলে গণঅধিকার পরিষদ ও বিএনপিসহ ছয় দলের সাথে সংলাপে বসবে ইসি।

নির্বাচন কমিশন বুধবার শেষ দিনের এই সংলাপে মোট ১৩টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিনে মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো।



banner close
banner close