বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৮:৫৬

শেয়ার

ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের বিভিন্ন টিম রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. গোলাম মোস্তফা, মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম লিটন, ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. মাহাবুল আকন্দ, নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শাহাব উদ্দীন ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু।ডিবি সূত্র জানায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ চলমান রয়েছে।



banner close
banner close