বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে অর্থায়নের দায়ে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৭:১৯

শেয়ার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলে অর্থায়নের দায়ে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে ‘অর্থায়নের’অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর জানান, কিছুদিন আগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে, যেখানে লাভলু মোল্লাহর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অর্থ যোগানের প্রমাণ পাওয়া গেছে। আমরা এই মামলায় তাকে গ্রেপ্তার করেছি।

এছাড়াও পুলিশ সূত্র জানায়, সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে দণ্ডপ্রাপ্ত আসামির ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’।

গ্রেপ্তারের পর লাভলু মোল্লাহ শিশিরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই আলামিন।

গত ১ জুন শাহবাগ থানায় মামলাটি করেন এসআই কামাল উদ্দিন মিয়া। মামলার বিবরণে বলা হয়েছে, গত ৩১ মে ভোর সাড়ে ৬টার শাহবাগের পরীবাগ এলাকায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করে। অন্তর্বতীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশে স্লোগান দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।



banner close
banner close