সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

বুধবার ইসির সাথে সংলাপে বসছে বিএনপি-জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১১:২৫

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৫ ১১:২৭

শেয়ার

বুধবার ইসির সাথে সংলাপে বসছে বিএনপি-জামায়াত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের শেষ ধাপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই দিনে নিবন্ধিত দুটি নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-কেও সংলাপে ডাকা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সোমবার এই তথ্য নিশ্চিত করেন।

নির্বাচন কমিশন আগামী বুধবার শেষ দিনের এই সংলাপে মোট ১২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্য দিয়ে চার দিনে মোট ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হলো।

বর্তমানে ইসিতে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।

বুধবারের সংলাপে আমন্ত্রিত দলগুলো হচ্ছে, সকালের সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএজেএমপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)

দুপুরের সেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।



banner close
banner close