বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

অ্যাটকোর মহাসচিব হলেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:৫৯

শেয়ার

অ্যাটকোর মহাসচিব হলেন আব্দুস সালাম
ছবি: সংগৃহীত

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। সোমবার অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একুশে টেলিভিশনের সাথে আব্দুস সালামের দীর্ঘদিনের পথচলা। ২০০২ সালে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পর সাবেক চেয়ারম্যান বিদেশে চলে গেলে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে একুশে টেলিভিশন ফের চালু হয় এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুরোনো অবস্থানে ফিরতে থাকে।



banner close
banner close