শুক্রবার

১৬ অক্টোবর, ২০২৬ ১ কার্তিক, ১৪৩৩

সাবেক আইজিপি মামুনের রায় মানতে পারছে না শহীদ পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫৯

আপডেট: ১৭ নভেম্বর, ২০২৫ ২২:৫৯

শেয়ার

সাবেক আইজিপি মামুনের রায় মানতে পারছে না শহীদ পরিবার
সংগৃহীত ছবি

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে ট্রাইব্যুনাল আসা জুলাই আহন নিহতদের পরিবার।

তাদের দাবি দ্রুতই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করতে হবে।

তবে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজায় সন্তুষ্ট নয় শহীদ পরিবার।

এই রায়ের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে বলে জানায় তারা। হাসিনার বিবাহ বার্ষিকির দিনে কাঙ্খিত এই রায়ে খুশি সাধারণ মানুষও।