বুধবার

২২ এপ্রিল, ২০২৬ ৮ বৈশাখ, ১৪৩৩

সর্বশেষ
'কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী কুষ্টিয়ায় গত বছরের প্রশ্নে এসএসসি পরীক্ষা, তিন শিক্ষক সহ ৬জনকে অব্যাহতি মোস্তাফিজ-তাসকিনকে বিশ্রাম দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলছে শনাক্ত করা যায়নি প্রতিবন্ধী নারীর জমি দখল করে, মাটি কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে ঘণ্টায় ৩০০ কিমি গতির ‘থান্ডারবোল্ড’ মিসাইল-রকেট: বরিশালের মামা-ভাগ্নের উদ্ভাবন নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

মিরপুরে মুক্ত বাংলার সামনে ককটেল বিস্ফোরণ, দুই থানার ঠেলাঠেলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৫ ২২:১২

শেয়ার

মিরপুরে মুক্ত বাংলার সামনে ককটেল বিস্ফোরণ, দুই থানার ঠেলাঠেলি
সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় শাহ আলী থানা বলছে, দারুস সালাম থানা এলাকায় ঘটেছে এবং দারুস সালাম থানা বলছে— শাহ আলী থানা এলাকায় ঘটেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আযম বলেন, আমাদের থানা এলাকায় কোনো ঘটনা ঘটেনি। তবে একজনকে আটক করে রাখা হয়েছে, সে বিষয়টি জানতে পেরেছি। এই ঘটনা দারুস সালাম থানা এলাকায় ঘটেছে। এখন পর্যন্ত কেউ আহতের খবর পাওয়া যায়নি।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, এই ঘটনাটি ঘটেছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের সামনে। এটি আমাদের থানা এলাকায় পড়েনি। একজন আটক আছে শুনতে পেরেছি।



banner close
banner close