দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’ প্রথমবারের মতো তিন বিভাগের জেলা প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই সম্মেলনে সাংবাদিকতার মানোন্নয়ন, মাঠপর্যায়ের সংবাদ কাভারেজে গতি আনা এবং সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্মেলনে হেড অব নিউজ মাহফুজ রহমান বলেন, সংবাদপত্র কেবল তথ্যের উৎস নয়, এটি জাতির চিন্তা, সংস্কৃতি ও চেতনার প্রতিফলন। সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ থেকে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মাঠপর্যায়ের সংবাদকর্মীরাই একটি প্রতিষ্ঠানের প্রকৃত মেরুদণ্ড, তাদের নিষ্ঠা-সততা ও পেশাদারিত্বই বাংলা এডিশনকে আরও এগিয়ে নেবে।
অনুষ্ঠানে প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় পরিচয়পত্র, নিয়োগপত্র, বাংলা এডিশনের লোগো সংবলিত বুম ও উপহার সামগ্রী। এছাড়া বাংলা এডিশনের অক্টোবর মাসের শ্রেষ্ঠ জেলা প্রতিনিধি টাঙ্গাইলের আতিফ রাসেল নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা প্রদান করা হয়।
প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলা এডিশনের হেড অব নিউজ মাহফুজুর রহমান, চিফ রিপোর্টার রাকিব জুয়েল, ন্যাশনাল ডেস্ক ও পোর্টাল ইনচার্জ বাদল হোসাইন, ন্যাশনাল ডেস্ক ইনচার্জ (ডিজিটাল) জাহিদ হাসান, ফজলে রাব্বী পলাশ (বিপণন ও মানবসম্পদ বিভাগ), ফয়সাল আহমেদ, মোঃ রফিকুল ইসলাম (রফিক) হেড অব সোশ্যাল মিডিয়া, মোঃ খালিদ ওয়ালিদ তানভীর (চীফ অপারেটিং অফিসার)
, ডেপুটি হেড অব নিউজ আতিক হাসান। এছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
দেশের সেরা নিউজ পোর্টাল হিসেবে ‘বাংলা এডিশন’-কে আরও এগিয়ে নিতে প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মানবিক গল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পরামর্শ দেওয়া হয়।
আরও পড়ুন:








