কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, ‘এখানে বড় ধরনের আলোচনা হয়েছে, যে বিষয়ে আপনাদের একটু সহযোগিতা দরকার। সন্দেহভাজন কাউকে দেখলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো।’
উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বর নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। এরা একটা শক্ত অবস্থানে থাকবে। পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো আশঙ্কা এখানে নেই।’
সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
আরও পড়ুন:








