জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে রবিবার।
রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এক এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ পেশ হবে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন জব্দতালিকার দুইজন সাক্ষী সাক্ষ্য দেয়ার কথা রয়েছে। এর মধ্যে একজন আগেই সাক্ষ্য দিয়েছিলেন। বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহাও আজ সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। তিনি ডিএমপির সাবেক কমিশনার হাবিবের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড সংক্রান্ত তথ্য দিয়ে জবানবন্দি দেবেন।
আরও পড়ুন:








