মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫ ১১:৪১

আপডেট: ৫ নভেম্বর, ২০২৫ ১২:৩৭

শেয়ার

প্রবাসীদের ভোটার আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ
ছবি: সংগৃহীত

প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য দাখিল করা আবেদনগুলো দ্রুত তদন্ত ও নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)। ৩১ অক্টোবরের মধ্যে জমা পড়া সব আবেদনের তদন্ত কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে দ্রুত এ কার্যক্রম শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

চিঠিতে জানানো হয়, গত ৩১ অক্টোবর পর্যন্ত প্রবাসীদের দাখিল করা ভোটার রেজিস্ট্রেশন আবেদনগুলোর তদন্ত প্রতিবেদন আবশ্যিকভাবে ছয় নভেম্বরর মধ্যে সম্পন্ন করতে হবে। যেসব প্রবাসীর বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হয়েছে, তাদের আবেদনগুলো CMS পোর্টালের অনলাইন অ্যাপ্লিকেশনের NRB মেনুতে পাওয়া যাবে। উপজেলা/থানা/রেজিস্ট্রেশন কর্মকর্তারা আবেদন করা ভোটার ফরম ও সংযুক্ত দলিলাদি প্রিন্ট করে সরেজমিনে তদন্ত সম্পন্ন করবেন। তদন্ত কার্যক্রম সম্পন্ন শেষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সংযুক্ত ছক মোতাবেক এনআইডি মহাপরিচালক বরাবর প্রতিবেদন দিতে হবে।

এনআইডি জানায়, এক সেপ্টেম্বর বা তার পরে দাখিল করা কোনো আবেদনের সাথে যদি ডকুমেন্ট সংযুক্ত করা না থাকে, তবে সেসব আবেদন বাতিল না করে শুধু প্রতিবেদন ছকে ‘ডকুমেন্ট সংযুক্ত নেই’ মর্মে উল্লেখ করতে হবে। পরে ডকুমেন্ট সংযুক্ত হলে তদন্ত কার্যক্রম সম্পাদন করা হবে।



banner close
banner close