বুধবার

২১ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১,৮১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫ ১৬:৩৯

শেয়ার

 

সারাদেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার  ১,৮১২

সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

এআইজি শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ২৮৭ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানিক কার্যক্রমে দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।