রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ছয় হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃতরা হলো মোছা. রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগম।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাতটায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের গুলশান জোনাল টিম।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে কতিপয় মাদক কারবারি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ঢাকায় প্রবেশ করে বিক্রয়ের জন্য যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ছয় হাজার পিস ইয়াবাসহ মোছা. রোকেয়া খাতুন, খাদিজা আক্তার সাথী ও মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:








