বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ; চার ঘণ্টা পর সচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১২:৪৯

শেয়ার

গুলশানে সড়কে গাছ পড়ে যানচলাচল বন্ধ; চার ঘণ্টা পর সচল
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-দুই এ সড়ক ডিভাইডারে থাকা একটি বড় গাছ উপড়ে পড়েছে। এ ঘটনায় নতুন বাজার থেকে গুলশান-দুই প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যায়।

বুধবার সকাল সাতটার দিকে গাছটি আকস্মিকভাবে উপড়ে পড়ে। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। চারদিকে যানবাহনের চাপ তৈরি হতে থাকে। পরে সিটি কর্পোরেশনের সহযোগিতায় সড়কে উপড়ে পড়া গাছটি অপসারণ করেছে ট্রাফিক পুলিশ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জিয়াউর রহমান বলেন, গুলশান-দুই থেকে নতুন বাজার রাস্তা পর্যন্ত দুই লেনে মাঝে চলছে এমআরটি লাইন-পাঁচ এর সেবা লাইন সরানোর কাজসহ বিভিন্ন নির্মাণ কাজ। এ কারণেই এমনিতেই এ এলাকায় বাড়তি চাপ আছে। সড়কের মাঝখানে খোঁড়াখুঁড়ির কাজ চলছে।

তিনি আরও জানান, এরমধ্যেই রোড ডিভাইডারে থাকা একটি বড় গাছ সড়কে উপড়ে পড়ে, এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে গাছটি অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর সড়কের ওই অংশটি সচল হলে যান চলাচল স্বাভাবিক হয়।



banner close
banner close