মঙ্গলবার

১০ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখবে তার সিদ্ধান্ত নেবে সরকার: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ০৯:৪২

শেয়ার

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখবে তার সিদ্ধান্ত নেবে সরকার: তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা তিন মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোন জেলে বা সাব জেলে রাখা হবে তার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ বা সরকার নেবে।

বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আসামিদের কোন জেলে রাখা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদের কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন, না অন্য কোথাও রাখবেন৷ এটার সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের।

তাজুল ইসলাম বলেন, আদালতের কাজ হচ্ছে তাদের কাস্টডিতে পাঠিয়ে দেয়া। কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদের কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে।



banner close
banner close